একদিকে রুটি রুজির সংকট, অপর দিকে বিজেপি সরকারের একের পর এক মানুষ মারা পদক্ষেপ, ভয়ের পরিবেশ তৈরী করে অধিকার হরণের চক্রান্ত, দমন পীড়নের কালা আইনের বিরুদ্ধে, কর্পোরেট ও বিভেদকামী দুই শক্তির হাত থেকে রেহাই পেতে 'জেল ভরো' আন্দোলনের বার্তায় পশ্চিম মেদিনীপুর জেলায় ৯টি স্থানে লালঝান্ডার দীপ্ত প্রচার মিছিল হয়।
দেশের কৃষি, কৃষক ও কৃষি সরঞ্জাম সহ কৃষকের ফসল উপর আধিপত্য কেয়াম করে কৃষকের সর্বনাশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত মার্কিন মুক্ত বানিজ্য চুক্তির বাতিল করো, বুলডোজার সংস্কৃতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে কৃষক-শ্রমিক সহ সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, জনজীবনের সংকট মোকাবিলার দাবি আদায়ের সংগ্রামে আগামী ১০ আগষ্ট 'জেল ভরো' আন্দোলনকে সফল করার বার্তায়, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় ৯ টি স্থানে প্রচার মিছিল ও পথ সভা সংগঠিত হয়। দাবি ওঠে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করে মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিরোধের আন্দোলন গড়ে তুলুন।
সর্বজনীন রেশনের অধিকার হরণের ষড়যন্ত্র, সব জবকার্ড হোল্ডারদের কাজ চালু না হওয়া, নির্বাচনী প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনায় বঞ্চনা সহ জনজীবনের সংকট ও সমস্যা সমাধানের আন্দোলন তীব্র করার লক্ষ্যে জেল ভরো আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
এদিন ডেবরা ব্লকের গোলগ্রাম, বালিচক, পিংলার জলচক, সবং, খাকুড়দা, জাহালদা, কলোড়া, মোহনপুর, গোপালীতে মিছিল সহকারে প্রচার সভা হয়। দাবি ওঠে খেতমজুরের মজুরী বৃদ্ধি, কালা শ্রমকোড আইনে শ্রমিকের অধিকার হরন সহ শোষনের কৌশল এবং কৃতদাসে পরিনত করার শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল করা, শ্রমিকের ন্যায্য মজুরী সহ সামাজিক সুরক্ষা, পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ চলবে না এমন দাবির লড়াইতে সামিল হওয়ার ও জেল ভরো আন্দোলনকে সফল করার আহ্বান জানানো হয়।
Comments :0