JPSC Chairman arrests

উত্তপ্ত রাঁচি, জেপিএসসি-র চেয়ারম্যানকে গ্রেপ্তার ঝাড়খন্ড সিআইডি'র

জাতীয়

ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৪তম পরীক্ষাকে কেন্দ্র করে যে অভিযোগ ওঠার কারণে সোমবার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেপ্তার করলো ঝাড়খন্ড সিআইডি। 
জেপিএসসি-র ১৪ তম সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনার জন্য কেন টিডিপিএল-র মতো কালো তালিকাভুক্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো তা নিয়ে আগেই প্রশ্নের মুখে পড়েছিলেন খিয়াংতে। 
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য সচিবের দায়িত্বে থাকা,  খিয়াংতে ২২ জুলাই, ২০২৬ জেপিএসসি-র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সুষ্ঠ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যেই তিনি পদত্যাগ করেছেন বলেও সেদিন জানান তিনি। 
গ্রেপ্তার হওয়ার আগে, খিয়াংতেকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার ডেকে পাঠায় ঝাড়খন্ড রাজ্য সিআইডি। এই বিষয়ে তদন্তের স্বার্থেই রাজ্য সিআইডি-র তরফে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 
উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে পরীক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ দেখায়। রাঁচি, হাজারিবাগ, ধানবাদ, বোকারো সহ অন্যান্য জেলার শিক্ষার্থীরা স্বচ্ছ এবং পরীক্ষার  নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নামেন। সোমবার আন্দোলনকারীরা ঝাড়খণ্ডের বিধানসভা অভিমুখে একটি অভিযান করে। বিধানসভার কাছাকাছি  পৌঁছানোর আগেই পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জে করে। সেইসঙ্গে, মিছিল চলাকালীন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশের তরফে আন্দোলনকারীদের উপর জলকামান ও প্রয়োগ করা হয়।  এদিন ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো, যিনি টানা নয় দিন ধরে অনশন করছিলেন তিনিও অ্যাম্বুলেন্সে করে এসে বিধানসভা অভিমুখে মিছিলে যোগ দেন এবং তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

Comments :0

Login to leave a comment