Uttarpara against eviction drive

উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ লালঝান্ডার, প্রতিবাদ মিছিল উওরপাড়ায়

জেলা

রবিবার সন্ধ্যায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরপাড়ায় মিছিল।

শনিবার রাতে উওরপাড়া- মাখলা এলাকায় রেল দপ্তরের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে লালঝান্ডার নেতৃত্বে প্রবল প্রতিরোধ গড়ে উঠে। উওরপাড়া কাঁঠালবাগান, মাছ বাজার ও মাখলা বাজারের দোকানপাট ভেঙে দেয়। রেল স্টেশনের দুই পাড়ে লাল ঝান্ডার নেতৃত্বে প্রতিরোধ গড়ে উঠলে পূর্ব পাড়ের দুই রেল বস্তি ভাঙতে পারেনি। মাখলা রেল বস্তিতে কিছু বাড়ি ভাঙলে ২০ টি বাড়ি ভাঙতে পারেনি। মাখলা অটো স্ট্যান্ডের সামনে মানুষের জমায়েত আটকে দেয় বুলডোজারের গতি। লালঝান্ডার নেতৃত্বের উপস্থিতিতে ও সাধারণ মানুষের চাপে আপাতত পিছু হটতে বাধ্য হয় তারা। সিআইটিইউ, এআইসিসিটিইউ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির নেতৃত্বে বস্তিবাসী ও হকার -ব্যবসায়ীরা অংশ নেন।

শনিবার রাতে উত্তরপাড়ায় রেল বাজার ও বস্তি এলাকায় রেল পুলিশের অমানবিক অত্যাচারের বিরুদ্ধে সিপিআই(এম) উত্তরপাড়া - মাখলা এরিয়া কমিটির উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্রতিবাদ মিছিল হয়। মিছিল উত্তরপাড়া কাঁঠালবাগান বাজার থেকে শুরু করে মাখলা রেল বাজার ছুঁয়ে রেল বস্তি এলাকায় শেষ হয়। মিছিল থেকে রাজ্যের বুলডোজার নীতিকে ধিক্কার জানানো হয়। মিছিলে ব্যাপক অংশের বস্তিবাসী মানুষ সহ হকার-ব্যবসায়ী মানুষ অংশ নেন।  শনিবার রাতে উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে বস্তি উন্নয়ন সমিতির সৌরীশ চ্যাটার্জী-কে গ্রেপ্তার করার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠেন। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শ্রুতিনাথ প্রহরাজ, আভাস গোস্বামী, এরিয়া সম্পাদক নীলাচল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে একটি পথসভা হয়। বক্তব্য রাখেন জেলা  সিআইটিইউ নেতা মোহিত চৌধুরী, বস্তি সংগঠনের নেতা সঞ্জিত চক্রবর্তী । সভাপতিত্ব করেন নীলাচল দাস।

এদিন নালিকুল স্টেশনেও হকার উচ্ছেদের প্রতিবাদে সিআইটিইউ‘র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা হয়।  সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ  হুগলী জেলা সভাপতি মলয় সরকার, অচিন্ত দাস ও উমাপদ ঘোষ। সভা পরিচালনা করেন বিদ্যুৎ দাস।

 

Comments :0

Login to leave a comment