বেতন বৃদ্ধি ও বকেয়া টাকার দাবিতে অস্থায়ী সাফাই কর্মীরা লাগাতার আন্দোলন করছেন নদীয়ার শান্তিপুর পৌরসভায়। মঙ্গলবার শান্তিপুর পৌরসভার গৃহকক্ষে প্রায় ৪০০ সাফাই কর্মী শুরু করে আন্দোলন। সোমবার টায়ার জ্বালিয়ে আন্দোলনের পর মঙ্গলবারও অব্যাহত সেই আন্দোলন। সাফাই কর্মীদের বক্তব্য তাদের পেটে লাথি মারা হচ্ছে। তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তাদের সময় মত বেতন দেওয়ার ব্যবস্থা করার। আন্দোলনকারীদের বক্তব্য শান্তিপুর পৌরসভা রাজ্যের দ্বিতীয় পৌরসভা। কিন্তু এই পৌরসভায় অস্বচ্ছতায় পরিপূর্ণ হয়েছে। সঠিক সময়ে বেতন দেওয়া হচ্ছে না এছাড়াও দীর্ঘদিন ধরে একই বেতন নিয়ে তারা শহরের জঞ্জাল পরিষ্কার করে যাচ্ছেন, কিন্তু প্রায় পনেরো বছর হয়ে গেল অথচ বেতন বৃদ্ধির বিষয়ে কোন উদ্যোগ নেই পৌরসভার। অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং সঠিক সময়ে বেতন দিতে হবে। এই দাবিতে লাগাতার চলতে থাকে অস্থায়ী সাফাই কর্মীদের আন্দোলন বিক্ষোভের মাঝেই পৌরসভার এক এমআইসি বলে ওঠেন ‘‘ভাত ছড়ালে কাকের অভাব হয়না।’’ এই তির্যকপূর্ণ বক্তব্যতেই আন্দোলনরত সাফাই কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনরত সাফাই কর্মীদের স্পষ্ট বক্তব্য যদি শান্তিপুর পৌর কর্তৃপক্ষ আমাদের এই আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে আমাদের জ্বলন্ত এই দাবিগুলো না মেটায় তাহলে আন্দোলনের চেহারা আরও তীব্র থেকে তীব্রতর করতে বাধ্য হবো।
Workers Protest
অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে শান্তিপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা
×
Comments :0