শিক্ষক নিয়োগ নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (জেএনইউএসইউ) সহ জওহরলাল নেহরু টিচার্স অ্যাসোসিয়েশন (জেএনইউটিএ) উপাচার্য শান্তিশ্রী ধুলিপুডি পণ্ডিতকে অপসারণের দাবি জানিয়েছেন। সেইসঙ্গে, শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে একটি নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত নিয়োগবিধি উপেক্ষা করে বেশ কয়েকটি নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠার পরই এই দাবিগুলি সামনে আসে।
'দ্য রিপোর্টার্স কালেক্টিভ' তদন্তধর্মী প্রতিবেদনে জেএনইউ-র নিয়োগ দুর্নীতির বিভিন্ন তথ্য হাজির করে। কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগগুলো তুলে ধরেন। বিভিন্ন অংশই সরব এই বেনিয়মে। বিষয়টি রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে।
ছাত্র সংসদ ও শিক্ষক সমিতি উভয়েই অভিযোগ করেছে যে, ইউজিসি -র নির্দেশিত যোগ্যতার শর্ত পূরণ না করায় বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বাছাই কমিটি যাদের প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রার্থীদেরই পরবর্তীতে বাছাই প্রক্রিয়ায় নেওয়া হয়।
শিক্ষক সমিতির তরফে আরও অভিযোগ করা হয় যে, কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা বারবার আপত্তি জানালেও তাঁদের উদ্বেগের বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছে।
স্বাধীন ও আদালতের তত্ত্বাবধানে তদন্ত করা, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে নিয়োগ হওয়া প্রার্থীদের নিয়োগপত্র সঠিকভাবে সংরক্ষণ, কোন কোন নথির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে তা খতিয়ে দেখতে হবে বলেও দাবি জানিয়েছে ছাত্র সংসদ এবং শিক্ষক সমিতিা।
recruitment irregularities in JNU
নিয়োগে বেনিয়মের গুরুতর অভিযোগ, উপাচার্যকে অপসারণের দাবি জেএনইউ'তে
×
Comments :0