বিজেপির হিন্দুত্বের রাজনীতি ধাক্কা খেলো বিহারের উপ নির্বাচনে। ৩৫ বছর পর বিহারের বাঁকিপুর বিধানসভার উপ নির্বাচনে ভরাডুবি হার বিজেপির। ৩০ জুলাই দেশের তিন কেন্দ্রে বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া ও গুজরাটের মনজলপুরে উপ নির্বাচন হয়েছিল। এই তিন কেন্দ্রের মধ্যে মানজালপুর ছাড়া দুটি আসনেই হেরেছে বিজেপি।
২০১০ সাল থেকে এই আসনে জিতে আসছে বর্তমান বিজেপি সভাপতি নিতিন নবীন। ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে প্রায় ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু এই নির্বাচনে ৩০ শতাংশের মতো ভোট কমেছে বিজেপির। বিজেপি প্রার্থী নিরাজ কুমার সিনহার প্রাপ্ত ভোট শতাংশ ৩৪.৫ শতাংশ। ১৯ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তার প্রার্প্ত ভোট শতাংশ ৪৯.১৯ শতাংশ।
বিহারের উচ্চ বৃত্ত হিন্দু ভোটে ভাঙ্গন যথেষ্ট চিন্তার বিজেপির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই বিধানসভা ক্ষেত্রে ভোটারদের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ হিন্দু জনসংখ্যা। তারা কি মুখ ফেরাচ্ছে বিজেপির থেকে? উঠছে প্রশ্ন।
নিট পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস নিয়ে দিল্লিতে চলা চলমান আন্দলোন কী দুর্বল করলো বিজেপিকে? দিল্লির আন্দোলনের আঁচ ছড়িয়ে পরে গোটা দেশ জুড়ে। বিহারের রাজধানী পাটনায় সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন করে ছাত্র ছাত্রীরা। সেই আন্দোলনে একে ৪৭ বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায় পুলিশকে। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা দেশ জুড়ে। উল্টো দিকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলে ২০২৩ সাল থেকে জন সুরাজ যাত্রা করছিলো। কিন্তু ২০২৫ বিহার নির্বাচনে নিজে ভোটে লড়েননি জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এবার বিহারের উপ নির্বাচনে লড়াই করে বিজেপির প্রার্থীকে পরাজিত করলেন।
Bihar by-elections
বিহারের উপ নির্বাচনে ধাক্কা বিজেপির
×
Comments :0