Lucknow Fire Coaching Centre

লক্ষ্ণৌয়ের বহুতলে আগুন, ভেতরে আটকে ২০-২৫ ছাত্রছাত্রী

জাতীয়

আগুনে জ্বলছে লক্ষ্ণৌয়ের ঊষা মেহতা মার্গের বহুতল। সেখানেই রয়েছে একটি কোচিং সেন্টার। ৭-৮ ছাত্র আগুন থেকে বাঁচতে ঝাঁপ দিয়েছে। আশঙ্কা, ভেতরে আটকে রয়েছে ২০-২৫ ছাত্রছাত্রী।
আলিবাগে ওই বাণিজ্যিক ভবনে আগুন নেভাতে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছেছে। হাইড্রলিক ল্যাডার ব্যবহার করছেন দমকল কর্মীরা।
স্থানীয়েরা জানান যে বিকেল তিনটে নাগাদ টের পাওয়া যায় যে আগুন লেগেছে। দ্রুত ছড়াতে থাকে আগুন। ওই বহুতলে চলে কোচিং ক্লাস। জ্বলন্ত বাড়ি থেকে ঝাঁপ দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। সাত থেকে আট ছাত্র বাইরে আসতে পেরেছে। ২০-২৫জন আটকে থাকার আশঙ্কা সংবাদমাধ্যমে জানিয়েছেন স্থানীয়েরা।

Comments :0

Login to leave a comment