SC relief Samay Raina

সময় রায়না সহ চারজনের বিরুদ্ধে এফআইআর খারিজ করলো সুপ্রিম কোর্ট

জাতীয়

কৌতুকশিল্পী সময় রায়না সহ আরও চারজনের বিরুদ্ধে দায়ের  সমস্ত এফআইআর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-তে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মজা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ জারি করেছে। শুক্রবার বেঞ্চ উল্লেখ করেছে যে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা বিষয়ে শীর্ষ আদালতের নির্দেশ রায়না ও অন্যরা মেনে চলেছেন।
রায়না ছাড়াও বিপুল গয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর ওরফে সোনালি আদিত্য দেশাই সহ নিশান্ত জগদীশ তানওয়ারের বিরুদ্ধে দায়ের করা এফআইআরও খারিজ করেছে আদালত। 
উল্লেখ্য, 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর যে বিতর্কিত পর্বটি নিয়ে এখনও পর্যালোচনা চলছে শীর্ষ আদালতে, পর্বটি  ১৪ নভেম্বর ২০২৪-এ রেকর্ড করা হয়েছিল যদিও তা পরে সম্প্রচার করা হয়।
ওই কমেডি শো-তে অংশ নেওয়া বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অশ্লীল ও সংবেদনহীন মন্তব্য করার অভিযোগে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলার মুখে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পডকাস্ট সঞ্চালক ও কনটেন্ট ক্রিয়েটর রণবীর এলাহবাদিয়া, যিনি ‘বিয়ার বাইসেপস’ নামে ও পরিচিত।
 

Comments :0

Login to leave a comment