women arrested for cooking beef

গোমাংস রান্না করার অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার তিন মহিলা

জাতীয়

উত্তরপ্রদেশের কৌশাম্বিতে শনিবার বাড়ির মধ্যে গোমাংস রান্না করার অভিযোগে পুলিশ তিন মহিলাকে গ্রেপ্তার করেছে। 
পুলিশ জানিয়েছে,  গোপন সূত্রের মাধ্যমে পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ গবাদি পশুর মাংস রান্না করা হচ্ছে, তারা খবর পেয়েছিলেন।
পুলিশের সুপারিন্টেন্ড সত্যনারায়ণ প্রজাপতি বলেন, পুলিশকে আসতে দেখে, ৪ জন যুবক গ্রামের সরু রেস্ট দিয়ে পালিয়ে যায়। 
পুলিশ জানিয়েছে, বাড়িতে প্রবেশ করে তারা তিন নারীকে ভেতরে বসা অবস্থায় পান।  সেখানে রান্না করা মাংসভর্তি একটি পাত্র এবং কাঁচা মাংসভর্তি একটি স্বচ্ছ পলিথিন ব্যাগও ছিল। ওই  মহিলারা পালানোর চেষ্টা করলেও মহিলা পুলিশ তাঁদের আটক করেন। 
পুলিশ সুপার-এর মতে, জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলারা স্বীকার করেছেন যে, মাংসটি ছিল গরুর মাংস যা তাঁদের পরিবারের কয়েকজন পুরুষ বাড়িতে এনেছিলেন। তিনি জানান, "এর অর্ধেকটা সেদিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল এবং বাকি অর্ধেকটা পরের দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল।" 
যারা গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে ১ কেজি কাঁচা ও ১ কেজি রান্না করা মাংস উদ্ধার করা হয়েছে।
উত্তর প্রদেশ গোহত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় সরাই আকিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের আদালতে হাজির করা হয়।

Comments :0

Login to leave a comment