FIFA Red Card UEFA

রেড কার্ড বিধিতে বদল আমেরিকার জন্য, ফিফা-র কড়া সমালোচনা উয়েফার

খেলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যানতিনোর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি।

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফোনে লাল কার্ড বিধি বদলেছে ফিফা। আমেরিকার ফুটবলার ফোলারিন বোলোগানকে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি ঘিরে উঠেছে এমনই অভিযোগ। সরব হয়েছে ইউরোপিয়ান ফুটবল অ্যসোসিয়েশন ‘উয়েফা’। 
‘উয়েফা’ কড়া আক্রমণ শানিয়েছে ফিফার বিরুদ্ধে। বলেছে, ‘‘সব সীমা অতিক্রম করা হয়েছে এই বিশ্বকাপে। খেলা হিসেবে ফুটবলের গ্রহণযোগ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
বিধি অনুযায়ী লাল কার্ড দেখলে পরের ম্যাচে খেলতে পারেন না সংশ্লিষ্ট ফুটবলার। এক ম্যাচ সাসপেনশনের এই বিধিকে সরিয়ে আমেরিকার বোলোগানকে বিশ্বকাপে ১৬ দলের নকআউট রাউন্ডে বেলজিয়ামের বিরুদ্ধে খেলার অনুমতি দিয়েছে ফিফা। আয়োজক আমেরিকার সঙ্গে ইউরোপের দেশ বেলজিয়ামের এই ম্যাচ হবে সিয়াটেলে। 
উয়েফা-র বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্য যে কোনও খেলার মতো ফুটবলও খেলা হয় নিয়ম মেনে। তার সঙ্গে জড়িয়ে থাকে সততা, স্বচ্ছতার প্রশ্ন। কখনও কখনও বিধি পালিত হলো কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এটি তা নয়। লালা কার্ডের পর এক ম্যাচ সাসপেশন বাধ্যতামূলক। এর কোনও বিকল্পই নেই। এখানে ব্যতিক্রম ঘটানোর কোনও সুযোগ নেই। বিশ্বকাপ ফুটবলের মতো প্রতিযোগিতার মাঝ পথে তো বিধি বদলানোর প্রশ্নই আসে না। কারণ প্রতিযোগিতার অন্য খেলোয়াড়রা লাল কার্ড দেখলে সাসপেনশনের মুখেই পড়েছেন।’’ 
তারপরই ইউরোপীয় ফুটবল নিয়াম সংস্থা বলেছে, ‘‘এমন বেনজির, অযৌক্তিক, বোধের অগম্য সিদ্ধান্তের চরম বিরোধিতা করা হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment