Patliputra Station Chaos

কনস্টেবল পরীক্ষার দিন ধুন্ধুমার বিহারের পাটলিপুত্র স্টেশনে

জাতীয়

কনস্টেবল পদের পরীক্ষার ঘিরে তুমুল বিশৃঙ্খলা দেখা দিল বিহারের পাটলিপুত্র স্টেশনে। পরীক্ষার্থী ট্রেনে উঠতে বাধা পেয়ে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, ভিড়ের মধ্যে মিশে গিয়ে একদল সমাজবিরোধী ইট ছুঁড়েছে ট্রেনে। 
শনিবার ভোররাত থেকেই স্টেশনে ভিড় করতে থাকেন পরীক্ষার্থীরা। স্পেশাল ট্রেনের দাবিও জানান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনের সংখ্যা কম থাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 
পরিস্থিতি সামলাতে নেমে পুলিশ লাঠিচার্জ করে। গোটা স্টেশন চত্বরে ছড়ায় আতঙ্ক। 
পাটনার জেলা শাসক এসএম ত্যাগরাজন বলেছেন, ‘‘সমস্যা তৈরি হচ্ছে জেনে শনিবার গভীর রাত থেকেই প্রশাসন হাজির হয়। কিছু গোলমাল পাকানোর চেষ্টা চলছিল। তাদের অনুরোধ/ কিছু সমাজবিরোধী বারবার ট্রেনের চেন টানতে থাকে। স্পেশাল ট্রেনের দাবি তোলা হয়। দু’টি স্পেশাল ট্রেন স্টেশনে ছিল। এই সমাজবিরোধীরাই পরীক্ষার্থীদের বাধা দেয়।’’ 
স্থানীয় এক বিক্রেতা যদিও সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘ট্রেনে অনেকে উঠতে পারছিল না। একদল ট্রেন আটকে দেয়। এরপরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভাঙচুর শুরু হয়। আমার দোকানও ভাঙচুর করা হয়েছে। পরীক্ষার্থী অনেক বেশি ছিল, সেই তুলনায় ট্রেন খুব কম ছিল।’’

Comments :0

Login to leave a comment