SFI extends support.

যন্তর মন্তরে অনশনে ওয়াঙচুক, রয়েছে এসএফআই

জাতীয়

ভেঙে ফেলা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে। একের পর এক প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ ছাড়তে হবে ধর্মেন্দ্র প্রধানকে। দিল্লির যন্তর মন্তরে টানা ধর্ণায় ফের জোরালো এই দাবি। ককরোচ জনতা পার্টির আহ্বানেই চলছে অবস্থান। রয়েছেন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা।
রবিবার ধর্ণামঞ্চে অনশন শুরু করেন লাদাখের পরিবেশ আন্দোলনের নেতা সোনম ওয়াঙচুক। রয়েছেন বিভিন্ন অংশের নাগরিকরা। জয়পুরের একটি বেসরকারি স্কুলে রহস্যজনক মৃত্যু হয়েছিল ছাত্রী আমাইরার। তাঁর বাবা-মা যোগ দেন ধর্ণায়। 
শনিবার রাতে রাতভর ধর্ণায় ছিলেন এসএফআই কর্মীরা। ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেছেন, শিক্ষার জগতে চলছে বিশৃঙ্খলা, চলছে ঘোটালা। সিবিএসই, নিট, সিইউইটি- কোনও পরীক্ষাই স্বচ্ছভাবে হচ্ছে না। বিজেপি সরকারের সময়ে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে। দেশজুড়ে বন্ধ হচ্ছে স্কুল, আটকে রয়েছে স্কলারশিপ। এই আন্দোলনকে সংহতি জানাচ্ছি আমরা।’’ 
ওয়ামছুক বলেছেন, ‘‘চল্লিশ বছর শিক্ষার কাজ করছি। অবস্থা ভয়াবহ। কাউকে তো বিপর্যয়ের দায়িত্ব নিতে হবে। শিক্ষা মন্ত্রী কেন দায়িত্ব নেবেন। সে কারণেই শান্তিপূর্ণ অবস্থান অনশন।’’

Comments :0

Login to leave a comment