রেড রোড কি কালকের পরেই খুলে দেওয়া হবে? সঠিক করে বলতে পারছে না প্রসাশন। পুলিশ দাবি করছে কালকেই খুলে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে।
আগামীকাল, রবিবার, রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজে থাকবেন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্য সাতদিন বন্ধ কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড।
মঞ্চ তৈরি যারা করছেন তাদের কথায়, সাতদিন লেগেছে মঞ্চ করতে। এই মঞ্চ খোলা, কার্পেট তোলা এই সব করতে আরও দিন দশেক লাগবেই। তাহলে আরও দশদিন রাস্তা বন্ধ থাকবে? উঠছে প্রশ্ন।
এদিকে, শনিবার নরেন্দ্র মোদী পৌঁছেছেন তারকেশ্বরে। ভাষণও দিচ্ছেন জনসভায়। ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্তকে নতুন দিশা বলে দাবি করেছেন।
আগামীকাল, রবিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢেলে সাজানো হচ্ছে রেড রোড। পতাকা, পোস্টার, ব্যানারে ভর্তি রাস্তা। দেড় কিলোমিটার রাস্তা জুড়ে পাতা হয়েছে কার্পেট। সেখানে যোগ করবেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। বসানো হয়েছে এলইডি স্ক্রিন।
পুলিশ আধিকারিকদের কথায় নির্দিষ্ট পরিচয় পত্র ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। থাকবে পর্যাপ্ত জলের ব্যবস্থা ও বায়ো টয়লেট।
Modi Red Road
কবে রেড রোড খুলবে? নেই কোনও উত্তর, প্রধানমন্ত্রীর সভা তারকেশ্বরে
শনিবার রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘যোগ দিবস’ পালনে চলছে প্রস্তুতি।
×
Comments :0