Jute Workers Rally

বন্ধ জুটমিল খোলার দাবিতে চন্দননগরে শ্রমিকদের মিছিল

জেলা

বন্ধ চটকলগুলি খুলতে হবে, এই দাবিতে শনিবার মিছিল হল চাপদানিতে। পলতা ঘাট থেকে মিছিল শুরু হয় মিছিল শুরু করে মিল মহল্লা এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য শ্রমিক নেতৃত্ব অনাদি সাহু, তীর্থঙ্কর রায়, মিঠুন চক্রবর্তী, আফরোজ আলম, চন্দ্রনাথ ব্যানার্জী, অরুণ দাস, জয়ন্ত নাথ প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন শ্রমিকনেতা অনাদি সাহু। তিনি বলেন, ‘‘ ডালহৌসি, এঙ্গাস, নর্থব্রুকের মধ্যে দুটো মিল বন্ধ, যেটা খোলা সেটাতে শ্রমিকরা কাজ পাচ্ছে না। আমাদের একটাই দাবি বন্ধ চটকলগুলি খুলতে হবে। হুগলী জেলা সারা রাজ্যে বহু চটকল বন্ধ। এই সমস্ত বন্ধ চটকল খুলতে হবে এবং প্রতিটি শ্রমিককে সপ্তাহে ৮ ঘন্টা করে ৬ দিন কাজ দিতে হবে ও তার মজুরি দিতে হবে। যদি কোন কারণে মালিক মিল বন্ধ করে তাহলে শ্রমিকদের লে অফের টাকা দিতে হবে। বহু চটকল আছে সেখানে শ্রমিকদের মালিকরা বসিয়ে দিচ্ছে এগুলো চলতে পারে না। বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেছিলো ডাবল ইঞ্জিন সরকার এলে শ্রমিকদের জীবনের মানোন্নয়ন হবে কিন্তু একমাস হয়ে গেলো কিছু করছে না।’’
সিআইটিইউ হুগলী জেলা সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় বলেন, ‘‘অবিলম্বে চটকলের সমস্যার সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এখনও পর্যন্ত চাপদানির বিধায়ক চটকলের ব্যাপারে কোন কথা বলছে না। স্বাভাবিক ভাবেই এরা চটকল শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছিল যে বিজেপি সরকারে এলে শ্রমিকদের দেখবে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে শ্রমিকদের যন্ত্রণার ব্যাপারে ভাববার সময় নেই। শ্রমিক ভায়েদের পেটে লাথি মারা চলছে।’’

Comments :0

Login to leave a comment