World Cup

অস্ট্রেলিয়ার হার বিশ্বকাপে অঘটন জিম্বাবোয়ের

খেলা

চলতি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটালো জিম্বাবোয়ে। ব্লেসিং মুজাবারানির ‘ব্লেসিং’য়ে তারা হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ২৩ রানের এই জয় একদিকে জিম্বাবোয়ে পরবর্তী রাউন্ডে ওঠার দিকে এগিয়ে। অন্যদিকে চাপ বাড়িয়ে দিল অস্ট্রেলিয়ার। শেষ ৬ উইকেট তারা হারাল ৪০ রানে। জিম্বাবোয়ে টি-২০ বিশ্বকাপে অপরাজিতই থেকে গেল অজিদের বিপক্ষে। ২০০৭ সালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে ছিল ৫ উইকেটে। ১৯ বছর পরেও সেই জয়ের ধারা তারা বজায় রাখল। জিম্বাবোয়েই একমাত্র দল যাঁদের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ শতাংশ জয়ের রেকর্ড আছে। বল হাতে অস্ট্রেলিয়াকে শেষ করলেন মুজাবারানি। ১৯৯২ সালের একদিনের বিশ্বকাপের এডো ব্রান্ডেস হয়ে উঠলেন তিনি। ব্রান্ডেসের (৪/২১) বলে সেদিন ১৯৮৭’র রানার্স ইংল্যান্ড ১২৫ রানে অল আউট হয়। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মুজাবারানি ১৭ রানে ৪ উইকেট নিলেন। অজিরা শেষ হলো ১৪০ রানে। মুজাবারানিকে যোগ্য সহায়তা করেন ব্র্যাড ইভান্স। তিনি ২৩ রানে ৩ উইকেট নেন। তাঁদের দাপটে শেষ ৬ উইকেট হারায় অজিরা ৩১ বলে। জয়ের পর মুজবারানি বলেন, ‘আমি বাউন্ডারি দেখতে পাচ্ছিলাম। পিচও যথেষ্ট ধীর গতির। আমি দু’টিই ব্যবহার করেছি।’ তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ভালো লাগছে। আরও ভালো লাগবে সুপার এইটে উঠলে। ফলে আমরা পরের ধাপে ওঠার কথা ভাবছি।’ প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ২ উইকেটে ১৬৯ তোলে। ব্রায়ান ব্রেনেট অপরাজিত ৬৪ করেন। টাডিওয়ানাসে মারুমানি ও রিয়ান বার্ল দু’জনেই ৩৫ করেন। অধিনায়ক সিকন্দর রাজা মাত্র ১৩ বলে অপরাজিত ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে ছিল। ২৯ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর ম্যাট রেনশ’ (৬৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (৩১) ৫৯ বলে ৭৭ রান যোগ করেন। রেনশ’-ম্যাক্সওয়েল জুটি ভাঙার পরই ধ্বস নামে অজি ইনিংসে। এদিকে বেন কুরানকে জিম্বাবোয়ে ব্রেন্ডন টেলরের বদলি হিসেবে পাচ্ছে। এই নিয়ে সাত জোড়া ভাই বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। 
অন্যদিকে, আরব আমির শাহী ৫ উইকেটে হারিয়ে দিয়েছে কানাডাকে। জুনায়েদ সিদ্দিকির বলে (৫/৩৫) ইউ এ ই কানাডাকে আটকে দেয় ১৫০/৭’এ। তাদের হর্ষ ঠাকার ৪১ বলে ৫০ করেন। জবাবে, ইউ এ ই ২ বল বাকি থাকতে ৫ উইকেটে ১৫১ তুলে নেয়। তাদের আর্যাংশ শর্মা অপরাজিত ৭৪ ও শোয়েন খান ৫১ করেন। কানাডর সাদ বিন জাফর ১৪ রানে ৩ উইকেট পায়। 
অপর ম্যাচে, মার্কিন যুক্তরাষ্ট্র ৯৩ রানে হারায় নেদারল্যান্ডসকে। সাইজেতা মুকাম্মাল্লা (৭৯) ও শুভম রঞ্জনে (অপরাজিত ৪৮) যুক্তরাষ্ট্রকে পৌঁছে দেয় ১৯৬/৬’এ। নেদারল্যান্ডসের বাস ডে লিডে (৩/৩৭) বল হাতে সফল। এরপর নেদারল্যান্ডস মাত্র ১০৩ রানে ইনিংস শেষ করে। ডে লিডে ব্যাট হাতেও ২৩ করেন। এবাদে স্কট এডওয়ার্ডস ২০ করেন। হরমীত সিং ২১ রানে ৪ টি ও শ্যাডলে ভ্যান স্যালকউইক ২১ রানে ৩ উইকেট নেন। 
সংক্ষিপ্ত স্কোর: 
জিম্বাবোয়ে ১৬৯/২ 
ব্রেনেট অপঃ ৬৪, গ্রিন ১/৬ 
অস্ট্রেলিয়া ১৪৬ 
রেনশ’ ৬৬, মুজাবারানি ৪/১৭

কানাডা ১৫০/৭ 
হর্ষ ৫০, সিদ্দিকি ৫/৩৫ 
ইউ এ ই ১৫১/৫ 
আর্যাংশ অপঃ ৭৪, জাফর ৩/১৪

ইউএসএ ১৯৬/৬ 
মুকাম্মাল্লা ৭৯, বাস ৩/৩৭ 
নেদারল্যান্ডস ১০৩ 
বাস ২৩, হরমীত ৪/২১।

Comments :0

Login to leave a comment