ছাত্রদের ইস্যুতে সংসদে আলোচনার দাবি ঘিরে সরব বিরোধীরা। সেই আবহেই বুধবার বিরোধীদের বিরুদ্ধে সংসদের কাজকর্মে বাধা দেওয়া এবং বিতর্ক থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে বিতর্ক শুরু হলে সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাব দেবেন তিনি।
অমিত শাহ বলেন, ‘আজ বিকেল ৩টে থেকে বিতর্ক শুরু হোক। আমি সংসদে থাকব এবং বৃহস্পতিবার বিকেল ৩টেয় বিস্তারিত জবাব দেব।’ ছাত্রের ওপর পুলিশি আক্রমণের ঘটনায় বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদ অচল হয়ে যাওয়ার পরিস্থিতিতে এটাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম প্রকাশ্য বক্তব্য।
বিরোধীদের একাধিক প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত বলেও জানান শাহ। তবে তার দাবি, গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে শুধুমাত্র নিজের মতো করে সংসদে বিবৃতি দেওয়া সম্ভব নয়। সংসদে আলোচনা এবং বক্তব্য রাখার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই বিতর্ক হওয়া উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদে আলোচনার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি শুধু বিবৃতি দিতে পারি না। বিতর্ক হতে দিন, আমি বিস্তারিত জবাব দেব।’
বিরোধীদের তরফে তাকে ‘ভাগোড়া’ বলে আক্রমণ করার প্রসঙ্গেও আপত্তি জানান শাহ। তার বক্তব্য, তিনি কোনও প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন না। বরং বিরোধীদের সামনে আলোচনার সুযোগ রয়েছে এবং তারা আলোচনায় এলে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে।
বিরোধীদের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহ বলেন, বিকেল ৩টে পর্যন্ত সময় রয়েছে। ওই সময়ের মধ্যে সংসদে বিতর্ক শুরু করা হোক। তিনি নিজে উপস্থিত থেকে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দেবেন বলেও আশ্বাস দেন।
ছাত্রদের ওপর পুলিশি আক্রমণের ঘটনায় কেন্দ্রের অবস্থান এবং সরকারের পদক্ষেপ নিয়ে বিরোধীদের লাগাতার প্রতিবাদে ইতিমধ্যেই সংসদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। অমিত শাহের এই বক্তব্যের পর এবার বিরোধীরা আলোচনায় অংশ নেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Amit Shah
সংসদে ছাত্র ইস্যুতে বিতর্কে তিনি তৈরি জানালেন অমিত শাহ
×
Comments :0