Kanchrapara

কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা

জেলা

কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে একটি বন্ধ থেকে উদ্ধার বিপুল টাকা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘরটি তালা দেওয়া অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায়। রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়। 
তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। সকাল পাঁচটা পর্যন্ত গোনার কার্যসম্পন্ন করার পর পুলিশ টাকা সহ এই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করে বীজপুর থানার পুলিশ। এত টাকা কিভাবে রাখা হলো সদুত্তর দিতে পারেনি ক্যাশিয়াররা। এলাকার মানুষ অভিযোগ করেন এই স্কুলের কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িত এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলী দাবি করেন এই টাকা কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারির। এই কমল অধিকারী হারনেট স্কুলের প্রেসিডেন্ট। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সেই টাকা নিয়ে যায় পুলিশ।

Comments :0

Login to leave a comment