কর্ণাটকের মাইসুরু জেলায় গৌরিপুরা গ্রামে ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিশেষ সংস্থার খাদ্যদ্রব্যের প্যাকেটে কমপ্লিমেন্টারি হিসেবে পাওয়া প্লাস্টিকের বল নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত সেটি গিলে ফেলে পাঁচ বছরের এক শিশু।
পরিবারের লোকেরা দ্রুত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ফলে কোনো অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়নি। এই ঘটনায় কোনো ফৌজদারি মামলাও শুরু হয়নি। পরিবারের একমাত্ৰ শিশুর মৃত্যুতে পরিবারের লোক এবং গোটা গ্রাম শোকাহত।
Karnataka
প্লাস্টিকের বল হয়ে উঠল প্রাণঘাতী
×
Comments :0