কোন রাজনৈতিক দল নয়, চাপ সৃষ্টি কারি গোষ্ঠী হিসাবে কাজ করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মহারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজীনগরে সিজেপির কোর টিমের বৈঠকের আগে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
তিনি বলেন, ‘বর্তমানে ভারতের একটি চাপ সৃষ্টিকারি গোষ্ঠী দরকার। সিজেপি সেই কাজ করবে।’ উল্লেখ্য এই চাপ সৃষ্টিকারি গোষ্ঠী কোন রাজনৈতিক গোষ্ঠী নয়। কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে সরকারের ওপর চাপ তৈরি করবে।
দীকে জানিয়েছেন তাদের বৈঠকে ইথানল যুক্ত পেট্রোল, বর্তমানে দেশের সংবাদমাধ্যম এবং বিচার বিভাগের ভূমিকা নিয়ে হবে আলোচনা।
অন্যদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, সোনাম ওয়াংচুক তাদের পরামর্শদাতা হিসাবে থাকবেন। প্রয়োজন মতো তার পরামর্শ নেওয়া হবে সিজেপির পক্ষ থেকে। নিটের প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় গোটা দেশ। পথে নামে দেশের যুব সমাজ। দিল্লির যন্তর মন্তর থেকে কলকাতা দেশের প্রতিটা কোনায় ছড়িয়ে পড়ে আন্দোলন। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিভিন্ন রাজ্যের এনডিএ সরকারের পক্ষ থেকে আন্দোলনকারিদের বিরুদ্ধে দায়ের করে মামলা। সেই মামলা অনেক রাজ্য এখনও প্রত্যাহার করেনি। সৌরভ জানিয়েছেন যেই যেই রাজ্য গুলো এখনও মামলা প্রত্যাহার করেনি তাদের সাথে আলোচনা চালানো হচ্ছে সিজেপির পক্ষ থেকে।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলকারিদের আইনি সাহায্যের পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে তাদের পক্ষ থেকে।
CJP Abhijeet Dipke
রাজনৈতিক দল নয়, চাপ সৃষ্টিকারি গোষ্ঠী হিসাবে কাজ করবে সিজেপি : দীপকে
×
Comments :0