বকেয়া বেতনের দাবিতে উত্তর দমদম পৌরসভার পরে এবার কামারহাটি পৌরসভার অস্থায়ী ঠিকা কর্মীদের বিক্ষোভ। অস্থায়ী ঠিকা কর্মীরা জরুরী পরিষেবা চালু রেখে সমস্ত পৌরসভার পৌর পরিষেবার কাজ বন্ধ করে দিয়েছে। অস্থায়ী ঠিকা কর্মীর সংখ্যা বর্তমানে কামারটি পৌরসভার প্রায় ১২০০ উপরে।
এই অস্থায়ী কর্মীদের দাবি তাদের বেতন হচ্ছে না দীর্ঘদিন। আন্দোলনরত কর্মীদের কথায়, ইএসআই’এর টাকা কাটা হচ্ছে মোবাইল ফোনে মেসেজ আসছে কিন্তু এখনও তারা ইএসআই-এর কোন কাগজ তারা হাতে পায়নি।কাটা হচ্ছে পিএফ-এর টাকাও।
যারা অবসর গ্রহণ করছেন তাদের অবসরের পরে যে অবসরকালীন টাকা তাও তারা পাচ্ছেন না তাদের দেওয়া হচ্ছে না। এই ধরনের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার সকাল থেকে কামারহাটি পৌরসভার অস্থায়ী ঠিকা শ্রমিকরা আন্দোলনে নামেন। তারা পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান। একমাত্র জরুরী পরিষেবা ক্ষেত্রে তারা চালু রেখেছে। পৌরসভার ভিতরে কোন পৌর কর্মচারীকে ঢুকতে দেওয়া হয়নি। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা পর্যন্ত তাদের সাথে আলোচনায় পৌর কর্তৃপক্ষ না বসা পর্যন্ত তাদের এই আন্দোলন চালু থাকবে। তাদের আরও দাবি তারা দীর্ঘদিন ধরে আড়াইশো টাকা প্রতিদিন তারা পায়। এই টাকার পরিমাণ বাড়াতে হবে এবং তাদেরকে স্থায়ী করতে হবে।
Kamarhati
কামারহাটি পৌরসভায় কর্মী বিক্ষোভ
×
Comments :0