মিছিল করে মনোনয়ন জমা দিলেন রেজিনগর উপ-নির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সাইদ। ছিলেন সিপিআই(এম) মূর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান, পার্টির রাজ্য কমিটির সদস্য ধ্রুবজ্যোতি চক্রবর্তী।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা রয়েছে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে আগামী ৬ অক্টোবর। ভোটগণনা রয়েছে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু অধিকারী। পরবর্তী সময় তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। অন্যদিকে রেজিনগর এবং ভরতপুর থেকে জয়ী হন হুমায়ুন কবীর। রেজিনগর আসন তিনি ছেড়ে দেন, তার জায়গায় ওই কেন্দ্র থেকে নিজের ছেলেকে প্রার্থী করেছেন হুমায়ুন।
Reginagar
মনোনয়ন জমা দিলেন রেজিনগরের সিপিআই(এম) প্রার্থী
×
Comments :0