Haldia

আদালতের নির্দেশে হলদিয়ায় বিশ্বকর্মা পুজো করতে পারবেন শ্রমিকরা

রাজ্য জেলা

শ্রমিকদের বিশ্বকর্মা পুজোয় বাধা দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আদালতের নির্দেশ নিয়ে বিশ্বকর্মা পুজো করতে হচ্ছে হলদিয়া পরিশোধনাগার শ্রমিক কর্মচারী বিশ্বকর্মা পুজো উৎসব কমিটিকে। অভিযোগ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অনুমতি দেওয়া হচ্ছিল না। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শ্রমিকরা। তাদের হয়ে আদালতে মামলা লড়েন আইনজীবী সায়ন ব্যানার্জি।
এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য হলদিয়া থানাকে নির্দেশ দিয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য পর্যাপ্ত প্রশাসনিক অনুমতি দেওয়ার। মামলাকারিদের পক্ষ থেকে এদিন আইনজীবী জানান বন্দর কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তারা থানায় যেতে বলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় সিআইএসএফের কাছ থেকে অনুমতি নেওয়ার।
এদিন আইনজীবী সায়ন ব্যানার্জি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছে তিনি বিশ্বকর্মা পুজোয় অঞ্জলি দেবেন। কিন্তু তার পুলিশ বলছে সিআইএসএফের কাছ থেকে অনুমতি নিয়ে আসার। এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে হলদিয়া থানাকে অনুমতি দিতে হবে। সরকারের দ্বিচারিতা কীসের পরিচয় দেয়? এটা তো হিপোক্রেসি।’ উল্লেখ্য সিআইএসএফের অনুমতি কেন প্রয়োজন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি ভট্টাচার্য।

Comments :0

Login to leave a comment