Germany

জার্মানির কোচের দৌড়ে এগিয়ে ক্লপ

খেলা

২০১৪ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়। তারপর ২০১৮ এবং ২০২২ এর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এবারের বিশ্বকাপে নক আউট পর্ব থেকে বিদায়। এবার চলতি বিশ্বকাপের দলের হারের দায় নিয়ে কোচের পদ থেকে ইস্তফা দিলেন জুলিয়ান নাগেলসম্যান।
সূত্রের খবর নাগেলসম্যানের পদত্যাগের ফলে জার্মানির কোচের দায়িত্ব আসতে পারেন যুরগেন ক্লপ। ইপিএল এবং বুন্দেস লিগার বড় ক্লাবে কোচিং করিয়েছেন ক্লপ। 
২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির দায়িত্ব নেন নাগেলসম্যান। ২০২৮ সালের ইউরো পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল। কিন্তু বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচ আর কাজ চালাতে ইচ্ছুক নন।
অন্যদিকে ২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়েন ক্লপ। জার্মানির একটি টেলিভিশন চ্যানেলে ফুটবল বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন এখন। কয়েক দিন আগে ক্লপ বলেছিলেন, ‘ডিএফবি চাইলে আমি দায়িত্ব নিতে পারি। ২০২৮ সালের ইউরো পর্যন্ত কাজ করতে পারি। ফাঁকাই আছি। তবে আমাকে প্রস্তাব দিতে হবে। আমি কারও পিছনে দৌড়োনোর লোক নই।’

Comments :0

Login to leave a comment