কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দর ছাড়ার আগে পাকড়াও পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রামাভতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। সূত্রের আরও খবর, ধৃত ব্যক্তি কলকাতা বিমানবন্দর এক জনের কাছ সোনার গয়না নিয়ে স্কুটি করে কলকাতা বিমানবন্দর থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ওই স্কুটিটা আটকায় পুলিশ। এরপরেই তার কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়াও কয়েকশো গ্রাম রূপো ছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতার বড়বাজার নিয়ে যাওয়া হচ্ছিল এই সোনা ও রূপো। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাকে হেপাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত তার তদন্ত চালাবে বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশ।
Crime
কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা, ধৃত রাজস্থানের বাসিন্দা
×
Comments :0