জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সংসদের উভয় কক্ষেই নোটিশ জমা দিলেন বিরোধীরা। গতকালই জানা গিয়েছিল মুখ্য-নির্বাচন কমিশনারের অপসারণের দাবি সংসদে নোটিশ দেবেন বিরোধীরা, শুক্রবার রাজ্যসভা এবং লোকসভায় সেই নোটিশ জমা পড়েছে বলে জানা গিয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে জ্ঞা দিলেন বিরোধী সাংসদরা। এই প্রথম দেশের ইতিহাসে কোনও মুখ্য নির্বাচন কমিশনার (CEC)-কে পদ থেকে সরানোর দাবিতে সংসদের উভয় কক্ষেই প্রস্তাব বা 'রিমুভাল মোশন' জমা দেওয়া হয়েছে। কাঠগড়ায় বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা মূলত সাতটি অভিযোগ এনেছেন। তার মধ্যে প্রধান অভিযোগগুলি হলো, পক্ষপাতদুষ্ট আচরণ, অভিযোগ ওই পদে থেকে নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করছেন তিনি। এসআইআরের নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
বিরোধী দলগুলির দাবি, নির্বাচন কমিশন বর্তমানে যেই ভোটার তালিকার বিশেষ নিবীড় সমীক্ষা চালাচ্ছে, তা আদতে শাসকদল বিজেপি-কে সুবিধা করে দেওয়ার জন্য। তাদের অভিযোগ, কেন্দ্রের শাসকদলের স্বার্থে ভোটার তালিকায় কারচুপি ও বৈষম্যমূলক আচরণ করছেন সিইসি।
উল্লেখ্য সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিকে যে পদ্ধতিতে সরানো হয়, ঠিক সেই পদ্ধতিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে সরানো সম্ভব। এর জন্য সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ হতে হয়। ভারতের ইতিহাসে এর আগে কোনও সিইসি-র বিরুদ্ধে এমন প্রস্তাব জমা পড়েনি।
Election Commission of India
জ্ঞানেশের অপসারণের নোটিস জমা পড়লো সংসদের দুই কক্ষে
×
Comments :0