ফুলবাগান থেকে উদয়ন গুহকে গ্রেপ্তার করলো কোচবিহার জেলা পুলিশ। একটি প্রতারনা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্রেপ্তারির পর উদয়ন গুহকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে যাওয়া হবে কোচবিহারে। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পরপরই এলাকা ছাড়েন উদয়ন। কলকাতায় গা ঢাকা দেন। তার বিরুদ্ধে নির্বাচনী সন্ত্রাস, নির্বাচন পরবর্তী সন্ত্রাস সহ একাধিক অভিযোগ জমা পড়েছে।
Udayan Guha
গ্রেপ্তার উদয়ন গুহ
×
Comments :0