বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝড় বৃষ্টির কথা শোনালো আবহাওবা দপ্তর। গতকাল সন্ধ্যায় ভোট শেষ হওয়ার পর কলকাতা সহ একাধিক জেলায় হয় ঝড় বৃষ্টি। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর ভারত থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে এই ঝড় বৃষ্টি। ২ মে পর্যন্ত সমুদ্রে মৎসজীবীদের না যাওয়ার পরামর্শও হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলোতেও ঝড় বৃষ্টির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Weather
চলবে ঝড় বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দপ্তর
×
Comments :0