NATUNPATA | BOOKTOPIC | SHARAD 1433 | KUKURER KANNA | PRADOSH KUMAR BAGCHI | 26 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | বইকথা | শারদ ১৪৩৩ | কুকুরের আর্তনাদ ও একটি খুনের কিনারা | প্রদোষকুমার বাগচী | ২৬ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  BOOKTOPIC  SHARAD 1433  KUKURER KANNA  PRADOSH KUMAR BAGCHI  26 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

বইকথা

কুকুরের আর্তনাদ ও একটি খুনের কিনারা : প্রদোষকুমার বাগচী 

২৬ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ

রহস্যোপন্যাস পড়তে যাঁরা ভালবাসেন স্ট্যানলি গার্ডনারের পেরী ম্যাসনের কাহিনিগুলি তাঁদের কাছে দারুণ প্রিয়। গত শতাব্দীতে চার দশক ধরে লেখা এই কাহিনিগুলি সারা পৃথিবীতে জনপ্রিয়তার বিচারে শীর্ষস্থানীয়। কিন্তু বাংলা ভাষার পাঠকের কাছে তারা তেমন পরিচিত ছিল না। অথচ পেরী ম্যাসনের প্রথম দিকের উপন্যাস “দ্য কেস অব দ্য হাউলিং ডগ”-এর একটি চমৎকার অনুবাদ করে গিয়েছিলেন নন্দদুলাল চট্টোপাধ্যায় ২০০৫ সালে তাঁর মৃত্যুর অর্ধদশক আগেই। উপন্যাসটি এতদিন অপ্রকাশিত ছিল, সম্প্রতি “কুকুরের কান্না” নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। একটি শিকারী কুকুরের মর্মান্তিক আর্তনাদ কীভাবে একটি খুনের ঘটনাকে ঘিরে সত্যাসত্যকে সম্পূর্ণভাবে উলটে দিতে পারে, তা এই কাহিনির বদলাতে থাকা পটভূমিকায় স্পষ্ট হয়ে ওঠে। রুদ্ধশ্বাস কাহিনির পরতে পরতে মিশে আছে ১৯৩০ দশকের আমেরিকায় বাড়তে থাকা মন্দা, অভিবাসী শ্রমিকের যন্ত্রণা, ধনীর নৈতিক স্খলন ও দরিদ্রের জীবিকার অসহায়তার কথা। পেরী ম্যাসনের কাহিনির বয়স বাড়ে, সে পুরানো হয় না। অনুবাদকের শব্দচয়নে তেমনই ধ্রুপদী মেজাজ ধরা থাকে, অথচ আশ্চর্য তার গতিময়তা।
 

কুকুরের কান্না 
অনুবাদ : নন্দদুলাল চট্টোপাধ্যায়। কালি কলম ও ইজেল, আই/কে-১ কুষ্টিয়া হাউজিং এস্টেট, তিলজলা, কলকাতা ৭০০০৩৯। ৩৬০ টাকা

Comments :0

Login to leave a comment