Guwahati

গুয়াহাটির হোটেলে গুলি, মহিলা সহ মৃত ৫

জাতীয়

সোমবার রাতে আসামের গুয়াহাটিতে গুলি চালানোর ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একটি হোটেলের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা নির্বিচারে গুলি চালায়। 
আসাম পুলিশের এক আধিকারিক জানান, আসাম পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে, বোরা সার্ভিসের বিপরীতে অবস্থিত ‘হোটেল বিলাস ইন’-এ এই ঘটনাটি ঘটেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা ছয়জনের একটি দলের ওপর গুলি চালায়।  এই দলে দুজন মহিলাও ছিলেন। আহতদের মধ্যে হোটেলের কয়েকজন কর্মীও রয়েছেন বলে জানা গেছে। গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত ঘটনাস্থলে পৌঁছেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমরা প্রথমে চারটি মৃতদেহ উদ্ধার করেছি। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তার কিছুক্ষণ পরই পুলিশ জানায় গুলি চালানোর ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য, নিহতদের পরিচয় কিংবা সন্দেহভাজনদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কী কারণে হামলা, কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গুলি চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হোটেলের ভিতরে ঠিক কী ঘটেছিল, কত জন হামলায় জড়িত এবং হতাহতদের পরিচয় কী—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment