ইজরায়েল সোমবার নির্বাচনী মরশুমের শেষ ২৪ ঘণ্টায় প্রবেশ করেছে। এই নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তবে, ৭ অক্টোবর ২০২৩ ইজরায়েলে হামাসের হামলা, পরবর্তীসময় একের পর এক যুদ্ধ এবং সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ প্রাক্তন সামরিক প্রধান গাডি আইজেনকোট ও প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সহ বিরোধী নেতারা ডানপন্থী জোটকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।
তবে বিভিন্ন সমীক্ষা ইঙ্গিত করছে যে সরকার গঠনের জন্য কোনও জোটেরই প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নেই।
উল্লেখ্য, ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ১৯৯৬ সাল থেকে তিনটি ভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকাকালীনই, ২০২৩ সালে হামাসের নেতৃত্বাধীন হামলায় ইজরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হয়। ওই ঘটনার ফলস্বরূপ গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটে। পরবর্তীতে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে ইসরায়েল, ইরান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নেয়। ফলত, গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ৭৪,০০০-এরও বেশি পালেস্তিনীয় নিহত এবং ১,৭৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। গাজায় বর্তমানে যুদ্ধ বিরতি চললেও এখনও ইজরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে।
Israel Election
গাজায় জারি গণহত্যা, মঙ্গলবার ইজরায়েলে শুরু নির্বাচন
×
Comments :0