অভিযুক্তদের বিবস্ত্র করে খোলা রাস্তায় ঘোরালো পুলিশ। সরশুনায় প্রেমের সম্পর্কের জেরে এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে ঘোরানো হয়েছিল রাস্তায়। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্তদের সেই রাস্তায় খালি গায়ে, কোমড়ে দড়ি পরিয়ে হাঁটালো পুলিশ।
অভিযুক্তরা যা করেছে পুলিশও মঙ্গলবার তা-ই করল। ওই তরুণ ও তাঁর পরিবারকে হেনস্তা করা হয় গত রবিবার। এই পরিবারের অভিযোগ, সম্পর্ক বন্ধ করতে তাদের ডেকে নিয়ে হুমকি দেয়, মারধর করে মেয়ের পরিবারের লোকেরা। তারপর বিবস্ত্র করে হাঁটায় রাস্তা দিয়ে। গত রবিবার এই অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের ৩১ অক্টোবর পর্যন্ত হেপাজতের নির্দেশ দেয় আদালত। হেপাজতে থাকা অবস্থাতেই এদিন প্রায় বিবস্ত্র করে হাঁটালো পুলিশ। এর আগে হেপাজতে থাকা বন্দিকে কোমড়ে দড়ি পরিয়ে হাঁটানোর ঘটনায় পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।
Sarsuna Parade Police
সরশুনায় অভিযুক্তদেরই রাস্তায় হেঁটে তিনজনকে বিবস্ত্র করে ঘোরালো পুলিশ
×
Comments :0