বারুইপুর মকুমা হাসপাতালে ফের এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বাসুদেব নস্কর(৪৪)। বারুইপুরের বেতবেড়িয়া এলাকার বাসিন্দা। বিচারাধীন এই বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মৃতর পরিবারের তরফে খুনের অভিযো তোলা হয়েছে। মৃতর স্ত্রী সোনালি নস্কর অভিযোগ করে বলেছেন, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এই মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।
বৈধ চিকিৎসা সংক্রান্ত শংসাপত্র ছাড়াই দীর্দিন ধরে চিকিৎসা করার অভিযোগে ও টাকার বিনিময়ে ভুয়ো ডেথ সার্টিফিকেট দেওয়ার অভিযোগে বারুইপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বারুইপুর কোর্টের নির্দেশে জেল হেপাজতে ছিলেন ধৃত বাসুদেব নস্কর। মৃতর স্ত্রী সোনালি নস্কর বলেন, সোমবার পুলিশের কাছ থেকে স্বামীর অসুস্থতার খবর শুনে জেলে গিয়ে জানতে পারেন সেখানে তাঁর স্বামী নেই। বারুইপুর মকুমা হাসপাতালে গিয়ে তিনি দেখেন বেডের সঙ্গে তাঁর স্বামীকে বেঁধে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ হাসপাতালে স্বামীকে দেখতে গেলে শোনেন তাঁর স্বামীর মৃত্যু য়েছে। এই ঘটনায় তাঁর স্বামীর মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বামীর মৃত্যুর টনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
এদিকে ১২ অক্টোবর বারুইপুর মকুমা হাসপাতালে বিচারাধীন বন্দি আজ রুল লস্কর (২১) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। বারুইপুর হাসপাতালে বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুর টনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবার বেতবেড়িয়ার বাসিন্দারাও। বাসুদেব নস্করের অস্বাভাবিক মৃত্যুর টনায় পুলিশের এক আধিকারিক এদিন জানান, মৃতদে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।
Baruipur
বারুইপুরে ফের বিচারাধীন বন্দির মৃত্যু! খুনের অভিযোগ স্ত্রীর
×
Comments :0