USA tariff

ভারতের ওপর ১০০% শুল্কের বিল পাশ আমেরিকার সেনেটে

আন্তর্জাতিক

আমেরিকার সেনেটে পাশ হয়ে গেল ভারতের উপরে একশো শতাংশ শুল্ক চাপানোর বিল। ভারতের পাশাপাশি চীনের উপরও একই হারে শুল্ক চাপানোর সংস্থান এই বিলে দেওয়া হয়েছে আমেরিকার রাষ্ট্রপতিকে।
বিলটি আনা হয়েছে ইরান এবং রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা জারির কথায়। ইরানে পরমাণু পরিকাঠামোয় বিনিয়োগ করলে সংশ্লিষ্ট সংস্থাকে শাস্তি দেওয়ার সংস্থান রয়েছে। 
ভারত এবং চীন রাশিয়ার থেকে সস্তায় তেল কেনে সবচেয়ে বেশি। চলতি বছরের ভারতের আমদানির ৩৪ শতাংশ রাশিয়া থেকে। যার বড় কারণ পশ্চিম এশিয়া য় ইরান যুদ্ধ ঘিরে অস্থিরতা। 
ভারত এখনই কয়েকটি পণ্যে আমেরিকায় বিক্রির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ শুল্কের মুখে পড়ছে গত বছরই ভারতের বেশ কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। 
আমেরিকার শুল্কনীতিতে চীন পাল্টা শুলকো চাপালেও ভারত আপস  নীতিতেই এগোচ্ছে। 
এই লিন্ডসে গ্রাহাম বিলে বলা হয়েছে রাশিয়ার থেকে তেল আমদানিতে প্রথম পাঁচটি দেশের উপর ১০০% শুল্ক বসানো হবে। এই দিল এবার পাঠানো হবে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ। ৩১ আগস্ট থেকে বসবে মার্কিন কংগ্রেসের অপর কক্ষ এই হাউস।

Comments :0

Login to leave a comment