Lightning Strike

তিস্তার চরে বাজ পড়ে যুবকের মৃত্যু

জেলা

তিস্তার চরে থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় জখম হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম‌ পঞ্চায়েতের কাঁদোবাড়ি দাস পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম রাজু দাস(২২)। কাদোবাড়ি এলাকার বাসিন্দা। 
স্থানীয় সূ্ত্রে জানা গেছে এদিন বিকেলে ছয়জনমিলে একসঙ্গে গরু নিয়ে যান তিস্তার চরে। সন্ধ্যায় হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। ঘন ঘন বাজ পড়তে থাকে। প্রচন্ড ঝড় বৃষ্টির শুরু হওয়ায় দ্রুত তিস্তা নদীর চরে ঘাস খেতে যাওয়া গরুগুলিকে গ্রামবাসীরা ঘরে ফিরিয়ে আনতে যান। ঝড়-বৃষ্টির থেকে বাঁচতে নদীর চরে মাছ ধরার মৎসজীবীদের তৈরী একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নেয়। তখনই হঠাৎ বিকট শব্দে একটি বাজ পড়ে। গুরুতর অসুস্থ হন চারজন। তাদের নিয়ে জলপাইগুড়ি রওনা দেন গ্রামবাসীরা। বাজ পড়ে প্রাণ হারান রাজু দাস। জখম হন তাঁর সঙ্গে ব্যক্তিরাও। দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও। টনা দাস(৫২) নামে কাদোবাড়ি এলাকার বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে প্রথমে নিকটবর্তী একটি নার্সিংহোমে নিয়ে যায়। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ২ জন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে দিনভর তীব্র দাবদাহের পর বিকেলে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে সর্বত্র। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সঙ্গে ঘনঘন বাজ পড়তে থাকে।‌ এই পরিস্থিতিতে তীব্র বজ্রাঘাতে গুরুতরভাবে আহত হন রাজু দাস।‌ তড়িঘড়ি করে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।‌

Comments :0

Login to leave a comment