রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলায় একটি শান্তি সমাবেশ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন ১৪ নিহত এবং আরও ২৫ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এদিন পুলিশ প্রশাসনের তরফে এই খবর জানানো হয়েছে। সোয়াত জেলা পুলিশ আধিকারিকদের কথায়, পুলিশ স্টেশনের প্রবেশপথে পুলিশ আধিকারিকরা আত্মঘাতী হামলাকারীকে থামিয়ে তল্লাশি করার চেষ্টা করলে সে বিস্ফোরণ ঘটায়। পাকিস্তানের সংবাদপত্র ‘দি ডন’কে পুলিশ জানিয়েছে, ‘‘প্রাথমিকভাবে সাতজন নিহত এবং আরও ২৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আমাদের পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং আরও তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য তদন্ত চলছে।’’
সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হিংসা বৃদ্ধির প্রতিবাদে কাবাল চকে একটি বড় বিক্ষোভ সমাবেশ চলাকালে এই বিস্ফোরণটি ঘটে। এই সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন পুলিশ জানিয়েছে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী সাইদু শরীফ টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করেছে। বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা হতে পারে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তদন্তকারী সংস্থাগুলো ঘটনার সব দিক খতিয়ে দেখছে।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা এলাকাটি ঘিরে এবং তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণের কারণ ও অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
Blast In Pakistan
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১৪ জখম অন্তত ২৫
×
Comments :0