Bangladesh

বাংলাদেশের ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কের কালিহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান, ঢাকা

বাংলাদেশের ঢাকা-টাঙ্গাইল জাতীয় সড়কে কালিহাতিতে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।
সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের কালিহাতি উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানী।
নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশ  জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি রাস্তায় উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, দমকল ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালান। 
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া মুমুর্ষু অবস্থায় আরও ৬ জনকে আনা হয়। তারা বর্তমানে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Comments :0

Login to leave a comment