সব জেলায় ‘বিদেশি হিসেবে ধৃতদের‘ জন্য ‘হোল্ডি সেন্টার‘ করার নির্দেশ পাঠালো রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য এলাকা বিষয়ক দপ্তর।
স্বরাষ্ট্র এবং পার্বত্য এলাকা বিষয়ক দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে যে ‘বিদেশি হিসেবে যে বন্দিদের সীমান্ত পার করানোর অপেক্ষায় তাদেরও রাখা হবে ওই ‘হোল্ডিং সেন্টার‘-এ।
রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা শাসকদের বলা হয়েছে যে ‘হোল্ডিং সেন্টার‘ তৈরির কাজে উদ্যোগ নিতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার জেরে, এর আগে, বিভিন্ন রাজ্যে বাংলাদেশি চিহ্নিতকরণের কাজে নামে পুলিশবাহিনী। চরম হেনস্তার শিকার হন এ রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। বিদেশি চিহ্নিতকরণ এবং ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়নি।
দেখা গিয়েছিল যে পাসপোর্ট, আধার বা ভোটার কার্ডের মতো নথি থাকা সত্ত্বেও ধরপাকড় হয়। সরাসরি জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের নতুন নির্দেশিকা জারির আগে, সম্প্রতি, মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আইনি এবং বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করে সরাসরি বিএসএফ’র হাতে সন্দেহভাজন বাংলাদেশিকে তুলে দেওয়ার ঘোষণা করেন প্রকাশ্যে।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে যে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুলিশের ডিজি, আইজি-দের। পাঠানো হয়েছে জেলা পুলিশ সুপার এবং কমিশনারেটে।
এদিকে বাংলাদেশ কিছুদিন আগেই জানিয়েছিল যে জোর করে সীমান্ত টপকে তাদের ভূখণ্ডে পাঠানো শুরু হলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাজ্যের ভোটে ২৭ লক্ষকে বিবেচনাধীন রাখা হয়েছে। তার আগে বাদ গিয়েছে নাম। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত ট্রাইবুনালে ৩০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তার সামান্যই মীমাংসা হয়েছে। নির্বাচন কমিশন নাম বাদ দিলেও বাংলাদেশি বা রোহিঙ্গা সম্পর্কে তথ্য দিতে পারেনি।
Holding Centres West Bengal
সব জেলায় ‘বিদেশিদের‘ জন্য ‘হোল্ডিং সেন্টার‘ করার নির্দেশ রাজ্যের
×
Comments :0