পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী জিনজিয়াং শহরের চেনদাই টাউনে অবস্থিত হুইটেং জুতার কারখানায় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিট নাগাদ হুইটেং ফুটওয়্যার ফ্যাক্টরিতে আগুন লাগে। (ভারতীয় সময় আনুমানিক সকাল সাড়ে নটা)। চিনের রাষ্ট্রপতি শি জিনপিং হতাহতদের চিকিৎসার জন্য সমস্ত সহায়তা এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। সংবাদ সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কারখানা থেকে আগুনের শিখা সঙ্গে কালো ধোঁয়ার কুণ্ডলী। ভিডিওটিতে আরও দেখা যায়, কারখানার ছাদে লোকজন আটকা পড়েছেন। এই অগ্নিকাণ্ডে মৃত ও আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু শ্রমিক সময়মতো বেরিয়ে যেতে সক্ষম হলেও, বাকিরা ভেতরে এবং ছাদে আটকা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু শ্রমিক প্রাণ বাঁচাতে উপরের ছাদের দিকে ছুটে যান। ভিডিওতে দেখা গেছে, কারখানার উপরের তলাগুলো থেকে কালো ধোঁয়া উড়ছে। আগুনের হাত থেকে বাঁচতে এক ব্যক্তি উঁচু থেকে লাফ দিয়েছিলেন বলে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারীদল। ৩৫টি দমকল ঘটনাস্থলে আসে। রয়েছে এ্যাম্বুলেন্সও। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করেছেন কয়েক ঘণ্টা ধরে। শেষ খবরে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে তবে কারখানার চত্বরে ধোঁয়া রয়ে গিয়েছিল।
কারখানার নিচতলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে অনুমান। আধিকারিকদের বক্তব্য জুতো কারখানয় ব্যবহৃত রাসায়নিক এবং আঠা মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রক জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। তবে মৃত বা আহতের সংখ্যা এখনও প্রকাশ করেনি। সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি শি জিনপিং জানিয়েছেন, এই ঘটনায় "ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি" হয়েছে।
Fire In China
চিনের জুতো কারখানায় আগুন লেগে নিহত অন্তত ২৮
×
Comments :0