HS CANDIDATE ACCIDENT

বেহাল রাস্তা, দুর্ঘটনার কবলে ৬ পরীক্ষার্থী, ছাত্র- যুবরাই নিয়ে গেলেন হাসপাতালে

জেলা

ছবি- ঘাটাল হাসপাতালে আহত পরীক্ষার্থী |

বেহাল সড়ক, সেই রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়লেন ৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের মধ্যে ২ জন মাথায় ও হাতে চোট নিয়ে হাসপাতালে বেডে শুয়েই দিলেন পরীক্ষা। এমনই ঘটনা ঘটলো ঘাটালে। 
বন্যা পীড়িত ঘাটালের গ্রামীন সড়ক রাস্তা গুলো যেন মরনফাঁদ। অপরদিকে আবাস যোজনার কারণে সেই বেহাল রাস্তার অনেকটা দখল করে সেখানেই বালি, ইট, স্টোনচিপ মজুদ করে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সেই রাস্তায় টোটোতে চড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসার সময় বালি স্তূপে চাকা পিছলে উল্টে আহত হয় ওই ৬ জন পরীক্ষার্থী সহ টোটো চালক।
স্থানীয়,পথ চলতি মানুষ তড়িঘড়ি তাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে চারজন পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা।
তাঁদের মধ্যে গুরুতর জখম হন ২ পরীক্ষার্থী। তাঁদের নাম তৃষ্ণা মেটে ও মৌপর্ণা পাল। মাথায় ও হাতে চোট থাকায় বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনকে জানিয়ে  হাসপাতালের বেডেই তাঁদের পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করা হয়।
জানা গিয়েছে ঘাটালের রত্নেশ্বরবাটি থেকে ঘাটালের বসন্তকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিল একুই গ্রামের ওই ৬ জন পরীক্ষার্থী। রত্মেশ্বরবাটি এলাকার বিবেকানন্দ ক্লাবের সামনে মজুদ করা বালি স্তূপে পিছলেই উল্টে যায় টোটো। তার জেরেই দুর্ঘটনার কবলে পড়েন ওই পড়ুয়ারা।

 

Comments :0

Login to leave a comment