২০১৭ সালে এক আদিবাসি মহিলাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটে নির্যাতিতার মুখে অ্যাসিড ছোঁড়ার ঘটনায় ২০২৬ সালে অর্থাৎ নয় বছর পর দুই বিএসএফ জওয়ানকে দোষী সাব্যস্ত করে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দিয়েছে মিজোরামের একটি আদালত। আইজলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিলভি জোমুয়ানপুই রালতে উভয় বিএসএফকে ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দেশের রক্ষকদের এমন অমানবিক আচরণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল গোটা রাজ্যে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেছে আদালত।
২০১৬ সালের ১৬ জুলাই বাংলাদেশ সীমান্তবর্তী মিজোরামের একটি প্রত্যন্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। নির্যাতিতা তার এক বন্ধুর সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে মামিত জেলার জঙ্গলে শাকসবজি সংগ্রহ করতে গিয়েছিলেন। সীমান্তে কর্মরত বিএসএফ নীলঞ্জন দাস ও দীনেশ কুমার ওই দুই মহিলাকে ঘিরে ফেলে। তারা ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর নিজেদের পরিচয় গোপন করতে নির্যাতিতার মুখে অ্যাসিড ফেলে দেয়। ঘটনার সময় নির্যাতিতার বন্ধু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। ১১ দিন পর জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। তবে, জোরালো প্রমাণের অভাবে আদালত দুই বিএসএফকে খুনের অভিযোগ থেকে রেহাই দেয়। চিকিৎসকদের রিপোর্ট এবং নির্যাতিতার জবানবন্দির ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় ওই দুই জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। অপরাধীদের খুঁজে বের করা পুলিশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অভিযোগ প্রথমে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা তদন্তে সহযোগিতা করেননি। তারা অভিযুক্তদের গ্রেপ্তার এবং ডিএনএ নমুনা জমা দেওয়ার বিরোধিতা করে। পরে, বিভিন্ন সংস্থার চাপে পর তদন্ত করতে রাজি হন। ডিউটি রেজিস্টার খতিয়ে দেখা যায়, ঘটনার সময় উভয় বিএসএফ একই এলাকায় কর্মরত ছিলেন। পরবর্তীতে, আইজলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত একটি 'টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড'-র নির্যাতিতা অপরাধীদের শনাক্ত করেন। ১৮ জন সাক্ষীর জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আদালত উভয় বিএসএফকে মোট ৪২ বছরের কারাদণ্ড দেয়। দলবেঁধে ধর্ষণের জন্য ২০ বছর, অ্যাসিড হামলার জন্য ১২ বছর এবং গুরুতর আঘাতের জন্য ১০ বছর। দুই অভিযুক্তকে ৬০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। বল হয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে প্রতিটি মামলায় অতিরিক্ত দুই মাসের কারাদণ্ড হবে।
Mizoram Gang Rape
মিজোরামে ধর্ষণ অ্যাসিড হামলা, দুই বিএসএফ জওয়ানকে ৪২বছর কারাদণ্ড
×
Comments :0