নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলার সুখোভির কাছে আসাম রাইফেলসের গাড়িতে সন্দেহভাজন আইইডি বিস্ফোরণে বাহিনীর একজন সদস্য নিহত এবং চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। সন্দেহভাজন হামলাকারী ও উগ্রপন্থীদের ধরতে সুখোভি এবং তার আশেপাশের জঙ্গলে যৌথ অভিযান চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভয়াবহ বিস্ফোরণে আসাম রাইফেলসের একজন জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। আহত সৈন্যদের নিকটবর্তী একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাদের চিকিৎসা চলছে। এই হামলার পেছনে থাকা কোনো গোষ্ঠীটি এখনও চিহ্নিত করা যায়নি।
IED Blast In Nagaland
নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে নিহত সেনা কর্মী, জখম ৪
×
Comments :0