টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। প্রাক্তন বিশ্বজয়ী দলটি সোমবার শ্রীলঙ্কার কাছে হেরে সুপার এইটে অনিশ্চিত হয়ে যায়। মঙ্গলবার জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড ম্যাচে পালেক্কেলে বৃষ্টির কারণে বাতিল হয়। ফলে অস্ট্রেলিয়ার আর কোনও সুযোগই রইল না। জিম্বাবোয়ে উঠে গেল শেষ আটে। ২০২৪ বিশ্বকাপে বাছাই পর্ব থেকে বিদায় নেওয়া জিম্বাবোয়ের শেষ আটে প্রবেশ একপ্রকার রুপকথা। লিগের খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়েই তারা চমকে দিয়েছিল। এবার সুপার এইটেও তারা প্রবেশ করল। সুপার এইটে জিম্বাবোয়ে চেন্নাইয়ে খেলবে ভারতের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি।
এদিকে ইতিহাস গড়ল নেপাল। স্কটল্যান্ডকে তারা হারিয়ে দিল ৭ উইকেটে। এই প্রথম বিশ্বকাপ টি-২০ খেলায় জিতল তারা। দীপেন্দ্র সিং ঐরি (২৩ বলে অপরাজিত ৫০) ও গুলশন ঝা (১৭ বলে অপরাজিত ২৩) ঝা ৩৬ বলে অপরাজিত ৭৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯.২ ওভারে নেপাল ১৭১/৩ তুলে নেয়। এর আগে স্কটল্যান্ড ১৭০/৭ তোলে। মাইকেল জোন্স (৭১) ছাড়া কেউ তেমন রান পাননি। বল হাতে সোমপাল কামি (৩/২৫) সফল।
দিনের অপর খেলায় যুবরাজ সামরা বিধ্বংসী শতরান (৬৫ বলে ১১০) সত্ত্বেও হারল কানাডা (১৭৩/৪)। সামরা নাম যুবরাজ রাখেন তাঁর পিতা। যুবরাজ সিংয়ের নামেই নামকরণ হয় তাঁর। যাই হোক নিউজিল্যান্ডকে (১৭৬/২) অবশ্য খুব সমস্যায় পড়তে হয়নি। তারা ৮ উইকেটে জয়ী হয়। গ্লেন ফিলিপস ৩৬ বলে অপরাজিত ৭৬ করেন। রাচীন রবীন্দ্র ৩৯ বলে অপরাজিত ৫৯ করেন। দু’জনে তৃতীয় উইকেট জুটিতে ৭২ বলে অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটি গড়েন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবোয়ে:আয়ারল্যান্ড— ম্যাচ বাতিল
স্কটল্যান্ড ১৭০/৭
জোন্স ৭১, কামি ৩/২৫
নেপাল ১৭১/৩
ঐরি অপঃ ৫০, লিস্ক ৩/৩০
কানাডা ১৭৩/৪
সামারা ১১০, ডাফি ১/২৫
নিউজিল্যান্ড ১৭৬/২
ফিলিপস অপঃ ৭৬, জাফর ১/২৯
T20 World Cup 2026
শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়ার
×
Comments :0