আগামী নির্বাচন বাংলার ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনে লেখক,শিল্পী, নাট্যকার, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীরা নীরব থাকতে পারেন না। তাদের সৃষ্টিশীলতাকে অবলম্বন করে নিশ্চিতভাবে জনমানুসের সামনে এক প্রগতিশীল বিকল্পকে হাজির করার আহ্বান জানান গণ আন্দোলনের নেতা পার্থ মুখার্জি।
তিনি বলেন, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত করতে হবে আমাদের সংহতি।
নির্বাচনের প্রাক্কালে লেখক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীদের সভা হয় রানিগঞ্জ কয়লা শ্রমিক ভবনে। শনিবার এই সভার আয়োজক ছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ পশ্চিম বর্ধমান জেলা কমিটি। প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে অনুপ মিত্র বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদল সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট শক্তি সংস্কৃতির উপর নির্লজ্জ আক্রমণ করে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার, বহুত্ববাদী সংস্কৃতি রক্ষার শপথ নিয়ে জেলাজুড়ে চারটি সংগঠনের নেতৃবৃন্দ অরুণ পাণ্ডে, অজিত কোড়া, সীমান্ত তরফদার, আশিসতরু চক্রবর্তী জেলাজুড়ে তাদের সংগঠনের কর্মসূচির কথা জানান। সভাপতিত্ব করেন ভারতীয় গণনাট্য সংঘের বর্ষীয়ান নেতা অভিজিৎ মিত্র। আগামী নির্বাচন উপলক্ষে বাংলা ও হিন্দীতে পথনাটক কবিতা ছড়া গান ও কার্টুন নিয়ে দুটি পুস্তিকা প্রকাশিত হবে বলেও জানান তারা।
এদিন বিশ্ব কবিতা দিবস উপলক্ষে প্রথমেই বাংলা, হিন্দী, সাওতালি ভাষায় কবিতা পাঠ করেন দীপক দেব , রাজেশ্বর শর্মা, মনো সোরেন।
এদিনের সভায় জেলার বহু লেখক শিল্পী সাংস্কৃতিক কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
RANIGANJE
বিকল্প গড়ার আহ্বানে শিল্পী, সংস্কৃতিকর্মীদের সভা রানিগঞ্জে
ছবি- লেখক,শিল্পী, নাট্যকার, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবীদের সভা রানিগঞ্জ কয়লা শ্রমিক ভবনে।
×
Comments :0