Lebanon

লেবাননে ইজরায়েলের হামলায় নিহত অন্তত ২৪৭ শিশু

আন্তর্জাতিক

মার্চ মাস থেকে লেবাননে ২৪০ জনেরও বেশি শিশু নিহত এবং প্রায় ১,০০০ শিশু আহত হয়েছে। এমনই উদ্বেগজনক তথ্য দিয়েছে ইউনিসেফ। বুধবার সংস্থাটি  জানিয়েছে যে, দীর্ঘস্থায়ী এই লড়াই দেশটির শিশু-নাবালকদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২ মার্চ থেকে আজ পর্যন্ত ২৪৭ জন শিশু নিহত ও ৯৯২ জন আহত হয়েছে। এছাড়া আরও হাজারে হাজারে শিশু পরিবারের সঙ্গে ঘরবাড়ি হারিয়েছে, নিরাপত্তাহীনতা রয়েছে তারা। এছাড়াও জল খাদ্য ও শৌচাগারের মতো মৌলিক পরিষেবাও পাচ্ছে না।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ৭ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু এই যুদ্ধের ফলে আতঙ্কের পরিবেশের মধ্যে রয়েছে। তাদের মানসিক স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এবং না ফাটা বিস্ফোরকের কারণে অনেক পরিবার তাদের এলাকায় ফিরে যেতে পারছে না।

ইউনিসেফ অবিলম্বে যুদ্ধ বন্ধ, অসামরিক নাগরিক ও ক্ষেত্র গুলির সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য মানবিক সংস্থাগুলোর আহ্বান জানিয়েছে। 
ইরান-আমেরিকা সমঝোতার মধ্যে লেবানন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে লেবাননে ইজরায়েলের হামলা বন্ধ না হলে সমঝোতা অর্থহীন হবে। ইজরায়েল যদিও হামলা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলের হামলার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন অংশই। লেবাননের পাশাপাশি প্যালেস্তাইনেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইজরায়েল। ইরানের ওপর আমেরিকা আক্রমণ শানিয়েছিল ইজরায়েলকে সঙ্গে নিয়েই। কিন্তু ইরানের পালটা আঘাতে পিছু হটতে হয়েছে।

Comments :0

Login to leave a comment