বই
মুক্তধারা
নারীর সাফল্যের কথা মনে করায় ‘বঙ্গলক্ষ্ণী’ পত্রিকা
প্রদোষকুমার বাগচী
বঙ্গলক্ষ্ণী পত্রিকা একটি স্বর্ণযুগকে মনে করায়। সূচনা পর্বে পত্রিকাটি তেমন উজ্জ্বল হয়ে উঠতে পারেনি একথা সত্য। পরে ঠাকুরবাড়ির বধূ হেমলতা দেবী প্রায় একুশ বছর প্রায় একটানা সম্পাদনা করেছিলেন। এটা আশ্চর্যের একটানা একুশ বছর ধরে সাফল্যের সঙ্গে ঠাকুর বাড়ির আর কোনও ব্যক্তি এই কাজ করেননি। সূচনাকালে বঙ্গলক্ষ্ণীর সম্পাদক ছিলে কুমুদিনী বসু। তিনি সম্পাদক হিসাবে ভালোই সাফল্য পেয়েছিলেন। পরে ঠাকুরবাড়ির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে বঙ্গলক্ষ্ণীর সংযোগ হেমলতা দেবীর সৌজন্যে। মহর্ষি বংশের সকলের আদরে হেমলতার স্পর্শে বঙ্গলক্ষ্ণীর পাতায় ফুটে উঠতে থাকে নারী উন্নয়নের ও প্রগতির পরিকল্পনা। স্মরণীয় বরণীয় রচনাসম্ভারে পরিপূর্ণ হয়ে উঠেছিল বঙ্গলক্ষ্ণীর পাতা। সেই সব লেখার— গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, কবিতা, নাটকের সুনির্বাচিত ও সুসম্পাদিত সংকলন এই বই।
বঙ্গলক্ষ্ণী ’ নির্বাচিত রচনা সংগ্রহ
সম্পাদনা পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। দীপ প্রকাশন। ২০৯ এ বিধান সরণি, কলকাতা—৬। ৫৫০ টাকা।
Comments :0