মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গাড়ওয়াল জেলায় জেলার গুলার বাজারের কাছে একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে নদীখাতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৬ জন। বাসটিতে ৩৪ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানান, এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ গুলার বাজারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুলার সেতুর নিচে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। আধিকারিকরা আরও জানান, হরিদ্বার থেকে চামোলি যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
উত্তরাখন্ডের প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, উত্তরাখণ্ডের তেহরি ও রুদ্রপ্রয়াগ জেলার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। অন্য দুর্ঘটনাটি ঘটেছে রুদ্রপ্রয়াগ জেলার অগস্ত্যমুনি এলাকার বাঁসওয়ারা-মোহনখাল সড়কে। সেখানে পোখরি থেকে রানসিগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠের রানসি গ্রামের বাসিন্দা দেদা গ্রামের কুনওয়ার সিং(৬০), মদন সিং(৪০), সুরত সিং(৪২) এবং দাদা গাইদ গ্রামের বলবীর সিং(৭০)। আহতদের মধ্যে আরও রয়েছেন কান্থা গ্রামের পূজা দেবী (৩৪) এবং তার আট বছর বয়সী মেয়ে বংশিকা। দুর্ঘটনার সময় গাড়িটিতে ১০ জন আরোহী ছিলেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি উভয় দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে নির্দেশও দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আরও দুজন ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে ছিলেন বাসের চালক রাজেন্দ্র সিং (৪৮) এবং কন্ডাক্টর অনুজ ভান্ডারি।
পুলিশ সূত্রে তেহরি জেলায় নিহতদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন উত্তর প্রদেশের সম্ভল জেলার চান্দৌসির বাসিন্দা ভিকি (৩৭) ও রোহিত কাশ্যপ (৩৭)।উত্তরাখণ্ডের তেহরি জেলার মাইখান্ডির বাসিন্দা পুন্নু (৫৫), চামোলি জেলার গোপেশ্বরের বাসিন্দা সুশীল প্রতাপ সিলোদি (৫৫), মধ্যপ্রদেশের বাসিন্দা দীপক গুপ্ত (৫৫), এবং বিকাশ গুপ্ত। জলপাইগুড়ির বাসিন্দা পরিযায়ী শ্রমিক রাজ রায়ের(৪৫)। তিনি দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা ছিলেন। উত্তরাখণ্ডে টানেলের কাজে নিযুক্ত ছিলেন রাজ। তাঁর স্ত্রীর দাদা মারা যাওয়ার কারণে এক সপ্তাহ আগে বাড়ি এসেছিলেন। সোমবার ফের কর্মস্থলে ফিরছিলেন। দুর্ঘটনায় মৃত্যুর খবর এদিন দুপুরে পুলিশ পরিবারকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৪ জন যাত্রী ছিলেন এবং বাসটি হরিদ্বার থেকে চামোলি যাচ্ছিল। আহতরা ঋষিকেশের এইমস-এ চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, আসাম, দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশের বাসিন্দারাও রয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন তিন বছর বয়সী আয়রা এবং তার মা, গুয়াহাটির বাসিন্দা নূরজাহান(২৬)। তেহরির এসএসপি শ্বেতা চৌবে জানিয়েছেন, বাসটি বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
Road Accidents In Uttarakhand
উত্তরাখণ্ডে দুই দুর্ঘটনায় মৃত ১৩, মৃত্যু জলপাইগুড়ির শ্রমিকেরও, জখম ৩১
ইনসেটে নিহত জলপাইগুড়ির বাসিন্দা পরিযায়ী শ্রমিক রাজ রায়ের ছবি।
×
Comments :0