BRICS Tarique Rahman

তারেক রহমানের ‘ব্রিকস‘ বৈঠকে যোগদানের সম্ভাবনা কমলো

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিল্লিতে ব্রিকস সম্মেলনে আসছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বরও, দিল্লির কাছে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে নির্দিষ্ট খবর নেই।
এর মধ্যেই ঢাকায় বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বা কোনও প্রতিনিধিকে ‘ব্রিকস’ বৈঠকে পাঠানো হচ্ছে না। 
‘ব্রিকস‘ বৈঠকে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। কবীর সে রকমই বলেছেন। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট ‘বিমস্টেক’-র চেয়ারপার্সন হিসেবে। 
‘বিমস্টেক’ গোষ্ঠীতে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, বার্মা (মায়ানমার), নেপাল এবং ভূটান।
গত মঙ্গলবার, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের বিষয়ে নির্দিষ্ট খবর নেই।
এদিন ঢাকায় ফরেন সার্ভিস আকাদেমিতে রোহিঙ্গা বিষয়ক একটি আলোচনা সভায় যোগ দেন হুমায়ুন কবীর। তিনি জানান, দ্বিপাক্ষিক স্তরে ভারত এবং বাংলাদেশ রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা করছে। 
এর আগে আগস্টের ২৩ তারিখ থেকে রহমানের ভারত সফরের সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে যায়।

Comments :0

Login to leave a comment