Pakistan Blast

পাকিস্তানের কোহতে বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক

পাকিস্তানের কোহত শহরে বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও অন্তত ৫০ জন। 
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে যে স্থানীয় মসজিদের কাছে হয়েছে বিস্ফোরণে। আরেকটি সূত্র জানিয়েছে যে পুরনো পুলিশ লাইনস এলাকার কাছে বিস্ফোরণটি হয়।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোহত একটি জেলা শহর। পেশোয়ারের কাছে এই শহরে বিস্ফোরণের পিছনে কোন শক্তি রয়েছে জানাতে পারেনি প্রশাসন।
বিস্ফোরণের খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। আহতদের পাঠানো হয় কোহত জেলা হাসপাতাল। মোতায়েন হয়েছে অতিরিক্ত বাহিনী। কোহত হাঙ্গু সড়ক বন্ধ করা হয়েছে। জারি হয়েছে জরুরি অবস্থা।

Comments :0

Login to leave a comment