Vietnam Boat Capsize

ভিয়েতনামে মোটর বোট ডুবে ভারতীয়রা সহ ১৫ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক

ফু কক আইল্যান্ডে জেটির সামনে সার দিয়ে অ্যাম্বুল্যান্স।

ভিয়েতনামে মোটরবোট ডুবে অন্তত ১৫ পর্যটকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছেন। ওই বোটে যাত্রীদের মধ্যে মোট ৩২ ভারতীয় পর্যটক ছিলেন। ছিলেন চার নৌকর্মী। 
ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ভিয়েতনামে ফু কক আইল্যান্ডের কাছে কাছে ডুবে যায় মোটর বোট। যন্ত্রচালিত এই নৌযান রুট আইল্যান্ড থেকে আন থই বন্দরে নিয়ে যাচ্ছিল পর্যটকদের। তট থেকে ৪০০ মিটার দূরে উলটে যায় মোটর বোট।
আশেপাশে আরও কয়েকটি মোটর বোট ছিল। সেগুলি দ্রুত ছুটে আসে উদ্ধারে। বোটটি উলটে থাকায় ভেতরে আটকে পড়েন যাত্রীরা। পরে জানা গয়েছে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। 
সংশ্লিষ্ট পর্যটন সংস্থা ওশেন পিয়ার আইল্যান্ড জানিয়েছে সকাল থেকে উপকূল অশান্ত ছিল। তবে বৃষ্টি হয়নি। সে কারণে বোট চলাচলের অনুমতি ছিল। 
এদিকে হো চি মিন সিটিতে ভারতীয় উপ দূতাবাস জানিয়েছে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে দুই শহরে। হো চি মিন সিটি এবং হ্যানয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেওয়া হয়েছে ভারতীয় যাত্রীদের নামের তালিকা।

Comments :0

Login to leave a comment