প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের দখলদারিতে থাকা এলাকায় তৈরি পণ্য আমদানি করবে না ব্রিটেন। মঙ্গলবার ব্রিটেন সরকার এই মর্মে অবস্থান জানিয়েছে।
এদিনই ফ্রান্স এবং কানাডাও জানিয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারিতে থাকা এলাকা থেকে কোনও পণ্য কেনা হবে না।
তবে ব্রিটেনের বিদেশ সচিব এড মিলিব্যান্ড জানিয়েছেন যে হাউস অব কমন্সে কয়েকদিনের মধ্যেই বিশদ ব্যাখ্যা দেওয়া হবে।
ওয়েস্ট ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে দখলদারি চালাচ্ছে ইজরায়েল। নিজেদের একটি অসামরিক বাহিনীকে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ঢুকে দিচ্ছে। এরা জমি দখল করছে, মারধর করছে প্যালেস্তিনীয়দের। সে সময় আবার ইজরায়েলের সেনা ঢুকে পড়ে প্যালেস্তিনীয়দের তুলে নিয়ে আনছে।
ব্রিটেন বলেছে এই দখলদারিতে প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও দূরে সরে যাচ্ছে।
প্যালেস্তাইন সব আরব দুনিয়ায় ইজরায়েলকে সাধারণ ভাবে মদতই দিয়ে থাকে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলো। ব্রিটেন তাদের অন্যতম।
মিলিব্যান্ড অবশ্য বলেছেন, ইজরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার দিকে এগনো হচ্ছে না। কেবল ওয়েস্ট ব্যাঙ্কে দখলদারিতে থাকা এলাকার তৈরি পণ্যে নিষেধাজ্ঞা জারি করা হবে।
তবে দখলদারিতে থাকা অস্থির অংশে আদতে এমন কোন পণ্য উৎপাদন হয় যা নিয়ে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে ব্রিটেনের অবস্থানের বিরোধিতা করেছেন ইজরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হুকাবে ব্রিটেনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ইজরায়েলের মন্ত্রী ইতামার বেন গাভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনার দাবিকে মান্যতা দিতে হবে। ব্রিটেনের হাতে রয়েছে এই ভূ-অঞ্চল।
এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের দপ্তর জানিয়েছে প্যালেস্তাইনের বিষয় নিয়ে সোমবারই তিনি কথা বলেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
West Bank Settlement Britain
ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলী দখলদারি এলাকা ঘিরে নিষেধাজ্ঞার পথে ব্রিটেন, ফ্রান্স, কানাডা
×
Comments :0